সোহেল রানা
শহরের সড়কে শত শত ব্যাটারিচালিত ইজিবাইকের দৌড়াত্ব বেড়েই চলেছে। জেলা শহর ও শহরাতলিতে ব্যাটারিচালিত ইজিবাইকের সংখ্যা বৃদ্ধির কারণে জেলা এবং শহরে প্রতিদিনই দেখা দিচ্ছে যানজট। নারায়ণগঞ্জ জেলা ও শহরের বিভিন্ন সড়কে বের হলেই চোখে পড়বে তিন চাকার বাহন অটো, মিশুক। পায়েচালিত রিকশা আর ইজিবাইকের নকশার সমন্বয়ে এ মিশুক নির্মাণ করা হয়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এ যানবাহন চলাচলে কোনো কি ধরনের অনুমতি দিয়েছে তাও অনেকের জানা নেই। শহরের চাষাড়া থেকে শুরু করে অলিগলি এবং বড় সড়ক সবখানে চলছে এ অটো, মিশুক। বড় ছোট সব সড়কেই সকাল থেকে রাত পর্যন্ত ইজিবাইকগুলো যেখানে সেখানে ইচ্ছেমতো থামিয়ে যাত্রী ওঠানামা করায় এ যানজটের সৃষ্টি হচ্ছে। এদের জন্য অন্যান্য গাড়ি গুলো সঠিক ভাবে নিয়ম মেনে চলতে পারে না একই সঙ্গে ঘটছে দুর্ঘটনাও। এ যেন দেখার কেউ নেই। এতে মিশুক ও অটোরিকশা চালকরাও লাইসেন্স ছাড়া অবৈধভাবে কোন প্রকার নিয়ম নীতি ও ট্রাফিক আইন না মেনে বীরদর্পে শহর ও শহরের অলিগলিতে যানজটের শহরে রূপান্তরিত করেছে। এসব কিছু পুলিশ প্রশাসনের নাকের ডগায় ঘটলেও রহস্যজনক কারণে নিশ্চুপ থাকতে দেখা গেছে। নারায়ণগঞ্জবাসীর অভিযোগ, চাষড়া থেকে ডিআইটি, বা চাষাড়া থেকে পঞ্চবটী বিসিক শাসনগাও, কাশীপুর সব জায়গায় যানজটের পিছনে এই একটাই কারণ। আপনি চার পাশে তাকান ইজিবাইক ছাড়াও ভটভটি, শ্যালো ইঞ্জিন গাড়ি, নসিমন, করিমনও অবৈধভাবে প্রধান সড়কে চলছে। লিংরোড, ঢাকা-চিটাগাং রোড, আড়াইহাজার, রূপগঞ্জ, সোনারগাঁও, বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ প্রতিটি থানার বিভিন্ন সড়ক তাদের মতো করে সড়ক দখল করে অবৈধভাবে প্রধান সড়কে চলছে। এদের নেই কোন প্রশিক্ষণ, লাইসেন্স, কোন যেতে হবে আসতে হবে তারও কোন ঠিক নাই উল্টো পথ ব্যবহার করে নিজেদের মধ্যে লাগে ঝগড়া। তাছাড়া মানছেনা কোন আইন শৃঙ্খলা। এছাড়া আমরা প্রায় শুনি মিশুক, অটো চালিতরিক্সা শহরে ডুকলে উৎকুচ দিতে হয় এগুলা কারা নেয় এসব কিছু পুলিশ প্রশাসনের নাকের ডগায় ঘটলেও রহস্যজনক কারণে নিশ্চুপ থাকতে দেখা গেছে। ফতুল্লার বাসিন্দা নিশাত জানান, চাষাড়া থেকে পঞ্চবটী, পঞ্চবটী থেকে পাগলা এই সড়কের মিশুক, অটোরিকশা খুব রেপরয়া গতিতে চালায়। সড়কে এমন ভাবে চালায় চিপায় চুপায় ডুকায় দিয়ে গাড়িতে লাগিয়ে সংঘর্ষ হলে লেগে যায় তুমুলঝগড়া। এলোপাতাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি সড়কের মধ্যে উল্টো যায় আহত হয় যাত্রীসহ পথচারীরা। এমন অনেক ঘটনা ঘটেছে যে শিশুক পথচারীদের উপর উঠিয়ে দিয়ে মেরে ফেলেছে। এছাড়া চালক গুলো মনে সুস্থ্য থাকে না দেখলে মনে হয় মাদকাসক্ত। এলাকাবাসীর অভিযোগ, আমাদের এলাকাগুলোতে সুরু রাস্তা এর মধ্যে প্রতিটি মোরে মোরে মোটরচালিত রিস্কা, মিশুক অবৈধভাবে স্টান তৈরী করে যানজট সৃষ্টি করে থাকে। নির্বাচনের পরে সরকার গঠন হয়েছে আমরা জনপ্রতিনিধি পেয়েছি, মেয়র পেয়েছি, প্রশাসন আছে আমরা এর থেকে অপকর্ম থেকে মুক্তি চাই।