সোহেল রানা
সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ ১৭ বছর পর নারায়ণগঞ্জবাসী কাঙ্খিত সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও তার মিত্ররা পেয়েছে ২১২ টি আসন পেয়ে বিজয় লাভ করেছেন। নারায়ণগঞ্জকে বিএনপির ভোট ব্যংক বলা হলেও ৫টি আসের ৪টি ধানের শীষ প্রতীকে প্রমান করলেও অন্যটি শরিক দল খেজুর গাছ প্রতিক কে মেনে নিতে পারেনি ফতুল্লা বিএনপি এতেই নির্বাচনে খেজুর গাছ পরাজিত হয়। অনুমান করা যায় নারায়ণগঞ্জ ৪ আসন তথা ফতুল্লা বিএনপির দলিয় প্রার্থী হলে ধানের শীষ প্রতীকে এই আসনটিও হাত ছাড়া হতো না। সাড়ে ২৫ হাজার ভোটের ব্যবধানে বিএনপি জোট প্রার্থী পরাজিত হন। এই আসনটিতে এনসিপি জয় লাভ করেন। গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ কক্ষে তাঁরা শপথবাক্য পাঠ করেন। নারায়ণগঞ্জের নবনির্বাচিত এমপি রূপগঞ্জ আসনে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। আড়াইহাজার আসনে বিএনপির নজরুল ইসলাম আজাদ। সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ আসনে বিএনপির আজহারুল ইসলাম মান্নান। ফতুল্লা আসনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আবদুল্লাহ আল আমিন। সদর-বন্দর আসনে বিএনপির প্রার্থী আবুল কালাম বিজয়ী হয়েছেন। নারায়ণগঞ্জবাসীর মাঝে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা ও সম্ভাবনার আলো। দীর্ঘদিনের নানা সমস্যা—যানজট, জলাবদ্ধতা, ছিনতাই, মাদক, চাদাবাজি, কিশোর গ্যাং সহ অপরিকল্পিত নগরায়ন ও আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ—সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন বলেই বিশ্বাস করছেন নারায়ণগঞ্জবাসী। স্থানীয়দের ভাষ্য মতে, নারায়ণগঞ্জ শিল্পনগরী হিসেবে বেশ পরিচিত জেলার সর্বত্রে প্রতিটি এলাকায় সমস্যা জর্জরিত তাই সবার আগে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, ফুটপাত উচ্ছেদ ও যানজটমুক্ত, পরিবেশ দূষণমুক্ত, দখল বানিজ্য নারায়ণগঞ্জ গড়ার কাজ শুরু করতে হবে। দীর্ঘ ১৭ বছর পর ভোট দিতে গিয়েছি আমরা অনেক আশা নিয়ে বিশ্বাস করে ভোট দিয়েছি উনারা আমাদের জন্য কাজ করবেন। এখন বাজারে যেই সিন্ডিকেট তৈরি হয়েছে সব কিছু দাম বারছে আমরা নারায়ণগঞ্জবাসী সব সময় তাদের পাশে চাই। কোন অপরাধীকে যাতে বিন্দু মাত্র ছাড় না দেয়। পাশাপাশি তরুণ প্রজন্মের প্রত্যাশাও কম নয়। কলেজ শিক্ষার্থী জান্নাত বলেন, “খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার জন্য পর্যাপ্ত মাঠ ও কেন্দ্র নেই। যুবসমাজকে ইতিবাচক কর্মকা-ে যুক্ত রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক অবকাঠামো গড়ে তোলা দরকার।” আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সাধারণ মানুষের উদ্বেগ রয়েছে। তরুণ এক উদ্যোক্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “চুরি-ছিনতাই ও মাদক সমস্যা দীর্ঘ দিনের এর স্থায়ী সমাধান চাই। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর পাশাপাশি সামাজিক সচেতনতা কর্মসূচিও দরকার। এলাকাবাসীর ভাষ্য, নারায়ণগঞ্জের অনেক কাজ আছে যা অসমাপ্ত “আমরা উন্নয়ন চাই, কিন্তু তা যেন হয় আমাদের নারায়ণগঞ্জবাসীর কল্যাণের জন্য। আমরা চাই উনারা নির্বাচনের আগে আমাদের কাছে ওয়াদা করা এখন পুরণ করুক তাহলে আমরা সবাই উপকৃত হবো। এখন দেখার বিষয়, জনগণের এই প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন নবনির্বাচিত এই জনপ্রতিনিধিরা।