শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বৈষম্য হত্যা মামলার আসামি হানিফ দেওয়ান  গ্রেফতার উদ্ধার হলো ফেরি থেকে পদ্ধায় ডুবে যাওয়া বাসটি সাংবাদিক সাব্বিরের মায়ের ৫ তম মৃত্যুবার্ষিকি আজ দেশবাসী ও সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জামান মিয়া দেশবাসী ও সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সালাউদ্দিন রানা দেশবাসী ও সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা রুবেল হোসেন দেশবাসী ও সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সিদ্দিকুর রহমান উজ্জ্বল এনায়েত নগর ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন করোনা যোদ্ধা রোজিনা মেম্বার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভুমি কর্মকর্তা মোতালেব পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজেদুল ইসলাম মাজু

ফতুল্লায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

জনগণ বার্তা ডেস্ক / ৮৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় দেলোয়ার হোসেন (২৬) নামের এক ডাইং শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত ১১টার দিকে ফতুল্লার দাপা পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন চন্দ্রাবাড়ী এলাকার একটি ভাড়া বাসার নিজ কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত দেলোয়ার হোসেন নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার সাতুর ধনপুর এলাকার ফরিদ মিয়ার ছেলে। তিনি ফতুল্লার পোস্ট অফিস রোডের ইউনিয়ন পরিষদ গলিতে অবস্থিত আমিন ডাইং কারখানায় কাজ করতেন। তার স্ত্রী তামান্নাও একটি গার্মেন্টসে চাকরি করেন। তারা চন্দ্রাবাড়ী এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। একই বাসার পাশের কক্ষে নিহতের বোনও ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
নিহতের স্ত্রী তামান্না জানান, বুধবার রাতে দেলোয়ারের কাজে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি যেতে চাইছিলেন না। এ নিয়ে স্বামীর সঙ্গে তার কথা কাটাকাটি হয় এবং তিনি স্বামীকে কাজে যাওয়ার জন্য চাপ দেন। পরে রাত ৮টার দিকে দেলোয়ার ডিউটি কার্ড নিয়ে বাসা থেকে বের হলেও কিছুক্ষণ পর আবার ফিরে আসেন। এ সময় তাকে মারধর করতে পারেন—এই আশঙ্কায় তামান্না তার স্বামীর ফুফাতো বোনের ঘরে গিয়ে আশ্রয় নেন।
স্ত্রীকে ঘরে না পেয়ে দেলোয়ার নিজের কপালে কাঠের টুকরো দিয়ে আঘাত করেন। পরে পাশের একটি দোকান থেকে সিগারেট কিনে বাসার দরজার সামনে বসে ধূমপান করেন। রাত ১০টার দিকে নিহতের ছোট বোন কর্মস্থল থেকে ফিরে এসে ঘরের দরজা খুলে আড়ার সঙ্গে কাপড় পেঁচানো অবস্থায় দেলোয়ারের ঝুলন্ত দেহ দেখতে পান।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের বোন, বোনজামাইসহ আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও বোনকে থানায় আনা হয়েছিল। পরে নিহতের মায়ের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর