শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বৈষম্য হত্যা মামলার আসামি হানিফ দেওয়ান  গ্রেফতার উদ্ধার হলো ফেরি থেকে পদ্ধায় ডুবে যাওয়া বাসটি সাংবাদিক সাব্বিরের মায়ের ৫ তম মৃত্যুবার্ষিকি আজ দেশবাসী ও সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জামান মিয়া দেশবাসী ও সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সালাউদ্দিন রানা দেশবাসী ও সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা রুবেল হোসেন দেশবাসী ও সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সিদ্দিকুর রহমান উজ্জ্বল এনায়েত নগর ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন করোনা যোদ্ধা রোজিনা মেম্বার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভুমি কর্মকর্তা মোতালেব পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজেদুল ইসলাম মাজু

ফতুল্লায় তুচ্ছ ঘটনায় গৃহবধূকে কুপিয়ে হত্যার চেষ্টা

জনগণ বার্তা ডেস্ক / ৪১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

জনগণ বার্তা
ফতুল্লার সস্তাপুর এলাকা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহিনা আক্তার (৪২) নামে এক গৃহবধূূকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে এলাকার সন্ত্রাসীরা।গত ১১ এপ্রিল সন্ধ্যায় ফতুল্লা মধ্য সস্তাপুর এলাকায় এ ঘটনাটি ঘটলে শুক্রবার পযন্ত কোন আসামীকে গ্রেফতার করেনি পুলিশ। ঘটনার দির রাতেই ভুক্তভোগী নারী শাহিনা আক্তার ফতুল্লা মডেল থানায় গিয়ে সন্ত্রাসী বোরহান উদ্দিন (৩৩), সোলেমান (৪০), ও আসলাম-সহ (৩৫) পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করতে যান।কিন্তু পুলিশ মামলা নিতে গড়িমশি করে। বাদির এজহারকে প্রথমে অভিযোগ হিসেবে গ্রহণ করে থানা, পরে হাসপাতালে ভর্তি করা রোগীর গুরুতর অবস্থা দেখে অবশেষে ১৫ এপ্রিল মামলাটি থানায় নথিভূক্ত করা হয়। (মামলা নম্বর-৪৪/০৪/২০২৬)।
কিন্তু এ ঘটনার পর ৭দিন কেটে গেলেও একজন আসামিকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ।মামলার তদন্ত কর্মকর্তা ফতুল্লঅ থানার সাব-ইন্সপেক্টর কাজী ফেরদাউস জানান, তিনি আসামীদের ধরতে গেলে তাদের এলাকায় খুঁজে পান না, সব আসামিরা পলাতক রয়েছে। তবে, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
একটি কোচিং সেন্টারের শিক্ষক ভাড়া বাসা ছাড়ার কারনে  শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে।এ ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ দেওয়ায় গৃহবধূকে  হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। এদিকে, মামলার বাদির অভিযোগ- আসামিরা সবাই এলাকায় বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। আর পুলিশ বলছে, তারা পলঅতক। শুধু ঘু্রেই বড়াচ্ছে না, মামলা তুলে নেওয়ার জন্য ধারাবাহিক ভাবে হুমকি দিয়ে যাচ্ছে বলেও অভিযোগ বাদির।
মামলার এজহার সূত্রে জানা যায়, জুবায়ের (২৭) নামে এক শিক্ষক এলাকার একটি বাসা ভাড়া নিয়ে একটি কোচিং সেন্টারে চালাতেন। অভিযুক্ত আসামীরা বিভিন্ন সময় চাঁদা চেয়ে শিক্ষক জোবায়েরবে সেখানে বিরক্ত করত। তাই তিনি দুই মাসের ভাড়া এডভান্স দিয়ে বাসা ছেড়ে দেন। এতে অভিযুক্তকারীরা আরো ক্ষিপ্ত হন শিক্ষক জুবায়েরে উপর। তারা তাকে মারধর এবং নানা রকম ভয়ভীতি প্রদর্শন করেন। বিষয়টি জুবায়ের এলাকার শাহিনা আক্তারকে জানান।শাহিনা আক্তার তাকে আইনগত ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেন।
এ কথা শুনে অভিযুক্ত আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাহিনাকে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা করে। এ সময় গুরুতর আহত শাহিনার চিৎকারে তার আত্মীয়-স্বজনরা এগিয়ে আসেন এবং শাহিনাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তার মুথমণ্ডলে ৬টি সেলাই করতে হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসা নিচ্ছেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর