শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বন্দরে আলীনূরের ওপর হামলার অভিযোগের নিউজ করায় সাংবাদিককে পা কেটে ফেলার হুমকি সংরক্ষিত নারী আসনের মানুষের পাশে নূরে জান্নাতুল ফেরদৌস নারায়ণগঞ্জে ছাত্রদলের সেরা জুটি সিয়াম ও পিয়াস বুলবুল হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি অপপ্রচারকারীর বিরুদ্ধে বিএনপি নেতা তাশিক হক ওসমানের ফেসবুক পোস্ট ফতুল্লায় গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া পিস্তল উদ্ধার জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটি প্রকাশ আহ্বায়ক বাঁধন, সদস্য সচিব ইমন ফতুল্লা থানা কৃষক  দলের কমিটি ঘোষণা সম্মেলনের মাধ্যমে ফতুল্লা থানা কৃষক  দলের সাংগঠনিক সম্পাদক হলেন  জহিরুল ইসলাম রবিন প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কুতুবপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আঃ মোতালেব

বন্দরে আলীনূরের ওপর হামলার অভিযোগের নিউজ করায় সাংবাদিককে পা কেটে ফেলার হুমকি

জনগণ বার্তা ডেস্ক / ৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

বন্দরে আলীনূরের ওপর হামলার অভিযোগের নিউজ করায় সাংবাদিককে পা কেটে ফেলার হুমকি
স্টাফ রিপোর্টার: জিহাদ হোসেন
নারায়ণগঞ্জের বন্দরে মাদকের বিরুদ্ধে কথা বলা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে বাধা দেওয়াকে কেন্দ্র করে আলীনূর হোসেন (৪৮)-এর ওপর হামলার অভিযোগের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মুছাপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. পাখি মিয়ার বিরুদ্ধে।
এর আগে আলীনূর হোসেন বন্দর থানায় লিখিত অভিযোগে **মো. মনির হোসেন (৫৫), মো. আল আমিন (৩২), মো. শহিদ (২৮), মো. রিপন (৪০) ও মো. টিপু (৩৫)**সহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে বিবাদী করেন।
অভিযোগে আলীনূর দাবি করেন, গত ২৭ আগস্ট দুপুর ১টা ৫ মিনিটের দিকে পিচকামতাল এলাকার বালুর মাঠ সংলগ্ন সড়কে তার পথরোধ করে মারধর করা হয়। এতে তিনি মাথা ও নাকে আঘাত পান বলে অভিযোগ করেন। পরে তার ভাগিনা মো. রেজোয়ান আহমেদ (২৪) তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ ঘটনায় করা সংবাদটি নিয়ে সাংবাদিক জিহাদ হোসেনকে ফোন করে পাখি মিয়া হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। সাংবাদিকের দাবি, ফোনে তাকে বলা হয়— “তুই লাঙ্গলবনে আসিস, পা দুটি কেটে ফেলব।”
এ ধরনের হুমকির ঘটনায় সাংবাদিক জিহাদ হোসেন নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বিষয়টি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর