জনগণ বার্তা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, গণভোট বাস্তবায়ন ছাড়া সরকারের অন্য কোনো উপায় নেই। বিএনপি যদি ফ্যাসিবাদের দিকে ফিরে যেতে চায় তাহলে দেশের জনগণ তাদের প্রতিহত করবে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকায় আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।এদিকে একই অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির অভিসংশনের প্রস্তাব উত্থাপনের বিষয়ে ১১ দলীয় জোট ইতিবাচক। তার ভাষ্য, জোটভুক্ত দলগুলো এ প্রস্তাবের পক্ষে থাকবে বলে তারা আশা করছেন।দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই স্লোগানকে সামনে রেখে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি।আগামী ২৮ ফেব্রুয়ারি জুলাই শহীদ পরিবার, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল, গণমাধ্যমকর্মী ও অ্যাক্টিভিস্ট এবং সারাদেশের জেলা নেতাদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এদিন গত এক বছরের কার্যক্রম নিয়ে ডকুমেন্টারি ও চিত্র প্রদর্শনীর আয়োজন থাকবে।
২ মার্চ (১২ রমজান): চট্টগ্রাম, ৩ মার্চ (১৩ রমজান): কুমিল্লা, ৪ মার্চ (১৪ রমজান): সিলেট, ৫ মার্চ (১৫ রমজান): ময়মনসিংহ, ৬ মার্চ (১৬ রমজান): ঢাকা, ৭ মার্চ (১৭ রমজান): ফরিদপুর, ৮ মার্চ (১৮ রমজান): বরিশাল, ৯ মার্চ (১৯ রমজান): খুলনা, ১০ মার্চ (২০ রমজান): রাজশাহী, ১১ মার্চ (২১ রমজান): রংপুর।
এরপর ১২ মার্চ ঢাকা মহানগর, ১৩ মার্চ ঢাকা মহানগর উত্তর এবং ১৪ মার্চ ঢাকা মহানগর দক্ষিণে পৃথক কর্মসূচি পালন করা হবে।
আরিফুল ইসলাম আদীব জানান, ২৮ ফেব্রুয়ারি ধানমন্ডির আবাহনী ক্লাব মাঠ–এ প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও ইফতার অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ অন্যান্য রাজনৈতিক নেতারা উপস্থিত থাকবেন।এক বছর পূর্তি উপলক্ষে ইফতার, দোয়া মাহফিল ও চিত্রপ্রদর্শনীর আয়োজনের মাধ্যমে সাংগঠনিক শক্তি আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছেন দলটির নেতারা।