বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লা থানা কৃষক  দলের কমিটি ঘোষণা সম্মেলনের মাধ্যমে ফতুল্লা থানা কৃষক  দলের সাংগঠনিক সম্পাদক হলেন  জহিরুল ইসলাম রবিন প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কুতুবপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আঃ মোতালেব রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসককে শুভেচ্ছা বৈষম্য হত্যা মামলার আসামি হানিফ দেওয়ান  গ্রেফতার উদ্ধার হলো ফেরি থেকে পদ্ধায় ডুবে যাওয়া বাসটি সাংবাদিক সাব্বিরের মায়ের ৫ তম মৃত্যুবার্ষিকি আজ দেশবাসী ও সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জামান মিয়া

ফতুল্লা সাদ্দাম বাহিনীর চাঁদা দাবি,থানায় অভিযোগ

জনগণ বার্তা ডেস্ক / ১৭৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বাসিন্দার বাড়ির দেয়াল ভাঙচুর করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মনির হোসেন ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ফতুল্লা থানার মুসলিমনগর এলাকার বাসিন্দা মো. মনির হোসেন (৫৬) অভিযোগ করেন যে, গত ১১ মার্চ ২০২৬ তারিখে দুপুর আনুমানিক ১২টার দিকে স্থানীয় সন্ত্রাসী চক্রের প্রধান সাদ্দাম হোসেনের নেতৃত্বে একদল লোক তার বাড়িতে হামলা চালায়।

অভিযোগে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জের আলোচিত একটি প্রভাবশালী পরিবারের অনুসারী হিসেবে পরিচিত সাদ্দাম হোসেন তার সহযোগীদের নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভুক্তভোগীর নাতি আহত জুলাই যোদ্ধা রাকিবুল হাসানের বসতবাড়িতে প্রবেশ করে। এ সময় তারা বাড়ির পূর্ব পাশের টিনশেড ঘরের পাকা দেয়াল ভেঙে ফেলে এবং মনির হোসেনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

মনির হোসেন অভিযোগ করেন, তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে সাদ্দামসহ অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দেয়। তারা সুযোগ পেলে তাকে হত্যা করা হবে বলেও ভয়ভীতি প্রদর্শন করে।

অভিযোগে সাদ্দাম হোসেন (৩৫), জাহিদ হোসেন (৩০), বাবুল (৫০), পলাশ আহাম্মেদ (৪০), আরমান ইসলাম (৩২), অনিক (৩২), আবু বকর (৩১) ও রিফাত (২৮)-সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। এদের অধিকাংশই ফতুল্লা থানার মুসলিমনগর ও আশপাশ এলাকার বাসিন্দা বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনার বিষয়ে ভুক্তভোগী মনির হোসেন বলেন, “আমার নাতির বসতবাড়িতে হামলা চালিয়ে দেয়াল ভেঙে ফেলে তারা। পরে আমাকে পাঁচ লাখ টাকা দিতে বলে। আমি টাকা দিতে অস্বীকার করলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।”

তিনি আরও জানান, পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরে তিনি থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর