শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বন্দরে আলীনূরের ওপর হামলার অভিযোগের নিউজ করায় সাংবাদিককে পা কেটে ফেলার হুমকি সংরক্ষিত নারী আসনের মানুষের পাশে নূরে জান্নাতুল ফেরদৌস নারায়ণগঞ্জে ছাত্রদলের সেরা জুটি সিয়াম ও পিয়াস বুলবুল হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি অপপ্রচারকারীর বিরুদ্ধে বিএনপি নেতা তাশিক হক ওসমানের ফেসবুক পোস্ট ফতুল্লায় গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া পিস্তল উদ্ধার জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটি প্রকাশ আহ্বায়ক বাঁধন, সদস্য সচিব ইমন ফতুল্লা থানা কৃষক  দলের কমিটি ঘোষণা সম্মেলনের মাধ্যমে ফতুল্লা থানা কৃষক  দলের সাংগঠনিক সম্পাদক হলেন  জহিরুল ইসলাম রবিন প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কুতুবপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আঃ মোতালেব

প্রতিবন্ধী  শিশুরা সৃষ্টির বৈচিত্র, তাদের পাশে দাঁড়ানো সমাজের নৈতিক দায়িত্ব – হাসিনা রহমান সিমু ‎

জনগণ বার্তা ডেস্ক / ১৬৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

‎হাসিনা অটিজম চাইল্ড কেয়ারে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরন


‎সোমবার ৯ই মার্চ ১৯ শে রমজান হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের  উদ্যোগে হাসিনা অটিজম চাইল্ড কেয়ার, বন্দর নারায়ণগঞ্জে অধ্যায়নরত প্রতিবন্ধী শিশু-কিশোর ও তাদের অভিভাবকদের মাঝে ঈদ সামগ্রী  বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের প্রতিষ্ঠাতা হাসিনা রহমান সিমুর সভাপতিত্বে প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে  সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দধামের অতিরিক্ত চেয়ারম্যান শাহরিয়ার মো: মারুফ। এ সময়  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজহিতৈষী প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি জনাব ইকবাল আহমেদ, সহ সভাপতি দীন ইসলাম, আলহাজ্ব মজিবুর রহমান, আনন্দধামের যুগ্মমহাসচিব খোকন গাজী , আনন্দধাম সাহিত্য পরিষদের সভাপতি রোমান্টিক কবি এনামুল হক প্রিন্স ও সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর ডালিম, আবদুর রহমান বাচ্চু, প্রতিষ্ঠানটির পরিচালক মন্ডলীর সদস্যবৃন্দ,  শিক্ষক শিক্ষয়িত্রী বৃন্দ,অভিভাবক বৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের পরিচালনা পর্ষদ ও  সাবিলা ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় ও আনন্দধামের সার্বিক তত্ত্বাবধানে  আয়োজিত অনুষ্ঠানে হাসিনা রহমান সিমু বলেন  প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত, প্রতিবন্ধীরা আমাদেরই সন্তান। এই প্রতিবন্ধী  শিশুরা সৃষ্টির বৈচিত্র, তাদের পাশে দাঁড়ানো সমাজের নৈতিক দায়িত্ব।

‎এ সময় তিনি প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচির উল্লেখ করে বলেন, সরকারের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও প্রতিবন্ধী পরিবার গুলুর প্রতি সহানুভূতি থাকা জরুরি।  প্রতিবন্ধীদের প্রতি অবহেলার সুযোগ নেই। সমাজের নাগরিকদের সহযোগিতাই প্রতিবন্ধীদের জীবন নির্বাহে সহায়ক ভূমিকা রাখবে।

‎আনন্দধামের অতিরিক্ত চেয়ারম্যান শাহরিয়ার মো: মারুফ বলেন, আমি নিজে এসে প্রতিবন্ধীদের মাঝে অবস্থান করে ও প্রতিষ্ঠানটি সারেজমিনে পরিদর্শন করে যে অভিজ্ঞতা নিয়ে গেলাম, তাতে শুধু এইটুকুই বলবো, আমি অভিভূত। তিনি বলেন, এই প্রতিষ্ঠানের প্রতি বাংলাদেশ সরকারের সুদৃষ্টি সবসময় থাকুক, এটা আমরা প্রত্যাশা করি।



এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর