বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
সফল নারী উদ্যোক্তা হিসেবে ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন ফাতিমা ফয়েজ মায়া ​ ফতুল্লায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাসেলকে বস্তায় ভরে বুড়িগঙ্গা  নদীতে  ফেলে দেওয়া হুমকি  দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বক্তাবলীর হালিম আজাদের সকল পদ স্থগিত ৫০ ঘণ্টায় তিন খুনে রক্তাক্ত বন্দর, চারজন গ্রেপ্তারেও কাটছে না আতঙ্ক; প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: চার ঘণ্টার প্রচেষ্টায় পরিবারের কোলে ফিরল চার বছরের আবদুল্লাহ গুলির পর অস্ত্রধারী দুর্ধর্ষ হালিম আজাদের  বিরুদ্ধে মামলা, ব্যবস্থা নেয়নি বিএনপি জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন  বন্দরে আলীনূরের ওপর হামলার অভিযোগের নিউজ করায় সাংবাদিককে পা কেটে ফেলার হুমকি সংরক্ষিত নারী আসনের মানুষের পাশে নূরে জান্নাতুল ফেরদৌস নারায়ণগঞ্জে ছাত্রদলের সেরা জুটি সিয়াম ও পিয়াস

ফতুল্লায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাসেলকে বস্তায় ভরে বুড়িগঙ্গা  নদীতে  ফেলে দেওয়া হুমকি 

জনগণ বার্তা ডেস্ক / ৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজসহ খুন-জখম করে বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিরাপত্তা চেয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত সাধারণ ডায়েরি (জিডি) আবেদন জমা দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।

​শুক্রবার (২৩ অক্টোবর) ফতুল্লা মডেল থানায় লিখিত এই অভিযোগ দায়ের করেন মো: মেহেদী হাসান রাসেল (৩২)। তিনি সিএনএন বাংলা টিভি (CNN Bangla TV)-র স্টাফ রিপোর্টার এবং চ্যানেল এ-১-এর নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, ফতুল্লার পিলকুনী পশ্চিম পাড়া এলাকার জমি বেআইনিভাবে দখলের চেষ্টা চালানো হচ্ছে—এমন সংবাদ পেয়ে গত ২২ অক্টোবর দুপুর অনুমান ১২:১২ ঘটিকার সময় ঘটনাস্থলে গিয়ে ভিডিও ধারণ ও তথ্য সংগ্রহ করেন সাংবাদিক মেহেদী হাসান রাসেলসহ অন্যান্য সংবাদকর্মীরা। পরে তিনি তা নিজের ফেসবুক টাইমলাইনে প্রকাশ করেন।

​সংবাদ প্রকাশের পর থেকেই অভিযুক্ত আজিমুল ইসলাম রানা (৩২) ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগমতে, আজ ২৩ অক্টোবর দুপুর অনুমান ০১:৩০ ঘটিকার সময় অভিযুক্তরা ফতুল্লার পিলকুনী এলাকায় ভুক্তভোগী সাংবাদিকের বাসার সামনে গিয়ে পরিবারকে হুমকি প্রদান করে। এ সময় সংবাদ প্রকাশ করায় ও ধারণকৃত ভিডিও মুছে (ডিলিট) না ফেললে তাকে খুন করে লাশ বস্তাবন্দি করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়।

​ভুক্তভোগী সাংবাদিক মেহেদী হাসান রাসেল জানান, বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযুক্তরা যেকোনো সময় তার প্রাণহানি ঘটাতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।​এ বিষয়ে ফতুল্লা মডেল থানার আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর