বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
সফল নারী উদ্যোক্তা হিসেবে ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন ফাতিমা ফয়েজ মায়া ​ ফতুল্লায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাসেলকে বস্তায় ভরে বুড়িগঙ্গা  নদীতে  ফেলে দেওয়া হুমকি  দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বক্তাবলীর হালিম আজাদের সকল পদ স্থগিত ৫০ ঘণ্টায় তিন খুনে রক্তাক্ত বন্দর, চারজন গ্রেপ্তারেও কাটছে না আতঙ্ক; প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: চার ঘণ্টার প্রচেষ্টায় পরিবারের কোলে ফিরল চার বছরের আবদুল্লাহ গুলির পর অস্ত্রধারী দুর্ধর্ষ হালিম আজাদের  বিরুদ্ধে মামলা, ব্যবস্থা নেয়নি বিএনপি জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন  বন্দরে আলীনূরের ওপর হামলার অভিযোগের নিউজ করায় সাংবাদিককে পা কেটে ফেলার হুমকি সংরক্ষিত নারী আসনের মানুষের পাশে নূরে জান্নাতুল ফেরদৌস নারায়ণগঞ্জে ছাত্রদলের সেরা জুটি সিয়াম ও পিয়াস

জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন 

জনগণ বার্তা ডেস্ক / ১০১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

 

জনগন বার্তা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ৫২ সদস্য বিশিষ্ট এ কমিটিতে মো. জাহিদুল হক বাঁধনকে আহ্বায়ক এবং ইমন মালুমকে সদস্য সচিব করা হয়েছে।

​গত বুধবার (৩০ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রকৌশলী ফরহাদ সোহেল এ কমিটির অনুমোদন দেন।

এক বছর মেয়াদী এ কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন নাছিম আহমেদ ও জারিফ কামরান অনন্ত। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন জুনায়েদ আহমেদ আকাশ, হানিফ হোসেন জীবন, রিজভী আহমেদ, দ্বীন ইসলাম সুজন, নাছির মোল্লা, মো. রাহাত, হৃদয় সরকার, ইসরাত জাহান সম্পা, সাইদুর রহমান অংকুর, আহসান লাবিব ও সাকিব হাসান ইমন।

​সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্বে আছেন নেছুর উদ্দিন। যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন অনিক খান সিয়াম, এই এম আব্দুল কুদ্দুস, সাগর আহম্মেদ, শাফিন আহমেদ, ইফতেখার ভূইয়া রিদ্দ্বীন, আবু তাহের, সাকিব সৌরভ, ইয়াছিন আরাফাত, সোহাইল ইফতি, ফাহিম আদনান, মো. ইয়ামন মিয়া, হাসান ফরাজী, সিয়াম খান, সৈয়দা ফাতেমা আফরিন, ফয়সাল আহমেদ, আবদুস সালাম অনিক ও আমিনুল খান জয়।

​কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে মুখ্য সংগঠক নূরজামাল হাসান, সিনিয়র মুখ্য সংগঠক মিনহাজুল আবেদীন বাবলু এবং দপ্তর সম্পাদক পদে রয়েছেন পিয়াল আহমেদ।

​সংগঠক পদে রয়েছেন সোহাগ আহমেদ, আবদুল্লাহ আল ফরহাদ, মাসুদ রানা, নূর নবী জনি, মোস্তাফিজুর রহমান মৃদুল, মেহদী হাসান শুভ, নাদিম আহমেদ, সাইফুল ইসলাম, আরিয়ান খান রাজা, সোহান মিয়া, মোসা. কামরুন নাহার জারা, তারেক হাসান, মোহাম্মদ আরশ, মো. শান্ত, মেহদী ও মাহমুদুর রহমান ফাহিম।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর