বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
সফল নারী উদ্যোক্তা হিসেবে ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন ফাতিমা ফয়েজ মায়া ​ ফতুল্লায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাসেলকে বস্তায় ভরে বুড়িগঙ্গা  নদীতে  ফেলে দেওয়া হুমকি  দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বক্তাবলীর হালিম আজাদের সকল পদ স্থগিত ৫০ ঘণ্টায় তিন খুনে রক্তাক্ত বন্দর, চারজন গ্রেপ্তারেও কাটছে না আতঙ্ক; প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: চার ঘণ্টার প্রচেষ্টায় পরিবারের কোলে ফিরল চার বছরের আবদুল্লাহ গুলির পর অস্ত্রধারী দুর্ধর্ষ হালিম আজাদের  বিরুদ্ধে মামলা, ব্যবস্থা নেয়নি বিএনপি জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন  বন্দরে আলীনূরের ওপর হামলার অভিযোগের নিউজ করায় সাংবাদিককে পা কেটে ফেলার হুমকি সংরক্ষিত নারী আসনের মানুষের পাশে নূরে জান্নাতুল ফেরদৌস নারায়ণগঞ্জে ছাত্রদলের সেরা জুটি সিয়াম ও পিয়াস

সফল নারী উদ্যোক্তা হিসেবে ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন ফাতিমা ফয়েজ মায়া ​

জনগণ বার্তা ডেস্ক / ৫৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

সফল নারী উদ্যোক্তা হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ লাভ করেছেন এমএস ইন্টারন্যাশনাল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাতিমা ফয়েজ মায়া।

​শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এক বর্ণাঢ্য আয়োজনে তার হাতে এই সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।
​ফাতিমা ফয়েজ মায়া নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুরের প্যারাডাইস সিটিতে তার প্রতিষ্ঠান ‘এমএস ইন্টারন্যাশনাল’-এর মাধ্যমে দীর্ঘদিন ধরে সফলভাবে ব্যবসা পরিচালনা ও নারী উদ্যোক্তা হিসেবে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।
​

সম্মাননা প্রাপ্তির বিষয়ে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “যেকোনো পুরস্কার বা সম্মাননা কাজের প্রতি দায়িত্ববোধ ও উদ্দীপনা অনেক বাড়িয়ে দেয়। এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করতে উৎসাহিত করবে।”
​উক্ত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ এবং অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের মহাসচিব এম.এইচ. আরমান চৌধুরী। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের গুণী ব্যক্তিবর্গ, বিশিষ্ট সমাজসেবক ও সংবাদমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর