প্রকাশিত সময় :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন
জনগণ বার্তা
নারায়ণগঞ্জে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার সহ পাঁচটি অভিযোগের ভিত্তিতে এবং মিষ্টিসহ বিভিন্ন প্রকার ভেজাল খাদ্য পণ্য বিক্রির দায়ে সুইট ন্যাশন নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।বুধবার দুপুরে ফতুল্লার ইসদাইর এলাকায় প্রতিষ্ঠানটির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক। তিনি বলেন, মনিটরিংয়ের অংশ হিসেবে সুইট নেশন কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় কারখানার মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার, ফ্রিজে কাচাঁ মাংসের সাথে অন্যান্য পণ্য রাখা, নিষিদ্ধ ক্যামিকেল রংয়ের উপস্থিতি পাওয়া সহ ৫টি অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের সতর্ক করে দেয়া হয়। মেয়াদোত্তীর্ণ মালামাল জব্দ করে ধ্বংস করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।