শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বন্দরে আলীনূরের ওপর হামলার অভিযোগের নিউজ করায় সাংবাদিককে পা কেটে ফেলার হুমকি সংরক্ষিত নারী আসনের মানুষের পাশে নূরে জান্নাতুল ফেরদৌস নারায়ণগঞ্জে ছাত্রদলের সেরা জুটি সিয়াম ও পিয়াস বুলবুল হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি অপপ্রচারকারীর বিরুদ্ধে বিএনপি নেতা তাশিক হক ওসমানের ফেসবুক পোস্ট ফতুল্লায় গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া পিস্তল উদ্ধার জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটি প্রকাশ আহ্বায়ক বাঁধন, সদস্য সচিব ইমন ফতুল্লা থানা কৃষক  দলের কমিটি ঘোষণা সম্মেলনের মাধ্যমে ফতুল্লা থানা কৃষক  দলের সাংগঠনিক সম্পাদক হলেন  জহিরুল ইসলাম রবিন প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কুতুবপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আঃ মোতালেব

ফতুল্লায় বোমা ফাটিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি

জনগণ বার্তা ডেস্ক / ১১৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

জনগণ বার্তা

ফতুল্লায় পাগলা কামালপুর এলাকায় প্রবাসী বাবুল মিয়ার বাড়িতে বিকেল ৪টার দিকে দিনদুপুরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতির অভিযোগ উঠেছে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার প্রবাসী বাবুল মিয়ার মাতৃভবনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মুখোশধারী চার  ডাকাত দল আসে। তাদের মধ্যে একজন কালো বোরকা পরা ছিল। প্রথমে তারা বাবুল মিয়ার তিনতলা বাড়ির সামনে দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিকট শব্দে বিস্ফোরিত হয়, অপরটি বিস্ফোরিত হয়নি। এরপর দুইজন ডাকাত বাড়ির ভেতরে প্রবেশ করে এবং অপর দুইজন বাইরে অবস্থান নেয়। বিকট শব্দে আশপাশের লোকজন জড়ো হলে ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

ভুক্তভোগী বাবুল মিয়ার মেয়ে পার্বতী জানান, তার বাবা ও স্বামী আমেরিকা প্রবাসী। তিনতলা বাড়ির নিচের দুইতলায় ভাড়াটিয়া থাকেন এবং তৃতীয় তলায় পরিবারের সদস্যরা বসবাস করেন। বিকেল ৪টার দিকে মুখোশধারী দুই ডাকাত বোমা ফাটিয়ে ঘরে ঢুকে তাকে ভয়ভীতি দেখিয়ে হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে দেয়। পরে আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার টাকা লুট করে নেয় বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর