শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বৈষম্য হত্যা মামলার আসামি হানিফ দেওয়ান  গ্রেফতার উদ্ধার হলো ফেরি থেকে পদ্ধায় ডুবে যাওয়া বাসটি সাংবাদিক সাব্বিরের মায়ের ৫ তম মৃত্যুবার্ষিকি আজ দেশবাসী ও সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জামান মিয়া দেশবাসী ও সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সালাউদ্দিন রানা দেশবাসী ও সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা রুবেল হোসেন দেশবাসী ও সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সিদ্দিকুর রহমান উজ্জ্বল এনায়েত নগর ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন করোনা যোদ্ধা রোজিনা মেম্বার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভুমি কর্মকর্তা মোতালেব পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজেদুল ইসলাম মাজু

গায়ক নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

মারুফ আলম / ৭১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ।

পুলিশ জানায়, ভুক্তভোগী এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজস্ব স্টুডিওতে একদিন আটকে রাখেন নোবেল। ওই সময় ভুক্তভোগীর আপত্তিকর ছবি ও ভিডিও তৈরির জন্য তাকে জোরপূর্বক চাপ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণী গত বছরের ১৩ আগস্ট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটির অধিকতর তদন্তের জন্য আদালত পিবিআইকে দায়িত্ব দেয়। পরে ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি পিবিআইয়ের এসআই নুরুজ্জামান তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই দিনই আদালত মাইনুল আহসান নোবেলসহ চারজনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ডেমরা থানার অপারেশন অফিসার মো. মুরাদ জানান, আদালত থেকে পরোয়ানা পাওয়ার পর ডেমরা থানা পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি নোবেলকে গ্রেপ্তার করে। বর্তমানে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর