বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লা থানা কৃষক  দলের কমিটি ঘোষণা সম্মেলনের মাধ্যমে ফতুল্লা থানা কৃষক  দলের সাংগঠনিক সম্পাদক হলেন  জহিরুল ইসলাম রবিন প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কুতুবপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আঃ মোতালেব রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসককে শুভেচ্ছা বৈষম্য হত্যা মামলার আসামি হানিফ দেওয়ান  গ্রেফতার উদ্ধার হলো ফেরি থেকে পদ্ধায় ডুবে যাওয়া বাসটি সাংবাদিক সাব্বিরের মায়ের ৫ তম মৃত্যুবার্ষিকি আজ দেশবাসী ও সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জামান মিয়া

নারায়নগঞ্জে  ডিউটিরত পুলিশের অস্ত্র ছিনতাই 

জনগণ বার্তা ডেস্ক / ১০৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

‎নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ :নারায়ণগঞ্জ শহরে ছিনতাইয়ের শিকার হয়েছেন দায়িত্বরত পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই)। ছিনতাইকারীর তার সরকারি পিস্তলটিও লুট করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার।

সোমবার (৯ মার্চ) সকাল পৌনে ছয়টার দিকে বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, লুৎফর রহমান নামে ওই পুলিশ সদস্য অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য টিমের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার সঙ্গে নিজের মোটরসাইকেলও ছিল। পথে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে এবং তার সঙ্গে থাকা সরকারি পিস্তলটি লুট করে নিয়ে যায়।

ঘটনার সময় ওই পুলিশ সদস্য পুলিশের পোশাকে ছিলেন।

‎স্থানীয়রা জানান, নিতাইগঞ্জ এলাকার এ অংশটিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগরভবন, সরকারি দুʼটি হাসপাতাল থাকলেও এটি ছিনতাই প্রবণ একটি এলাকা। প্রায়ই পথচারীরা এখানে ছিনতাইয়ের শিকার হন।

‎নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার বলেন, “ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর