শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বন্দরে আলীনূরের ওপর হামলার অভিযোগের নিউজ করায় সাংবাদিককে পা কেটে ফেলার হুমকি সংরক্ষিত নারী আসনের মানুষের পাশে নূরে জান্নাতুল ফেরদৌস নারায়ণগঞ্জে ছাত্রদলের সেরা জুটি সিয়াম ও পিয়াস বুলবুল হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি অপপ্রচারকারীর বিরুদ্ধে বিএনপি নেতা তাশিক হক ওসমানের ফেসবুক পোস্ট ফতুল্লায় গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া পিস্তল উদ্ধার জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটি প্রকাশ আহ্বায়ক বাঁধন, সদস্য সচিব ইমন ফতুল্লা থানা কৃষক  দলের কমিটি ঘোষণা সম্মেলনের মাধ্যমে ফতুল্লা থানা কৃষক  দলের সাংগঠনিক সম্পাদক হলেন  জহিরুল ইসলাম রবিন প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কুতুবপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আঃ মোতালেব

বাংলাদেশ খেলাফত মজলিসের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জনগণ বার্তা ডেস্ক / ৯৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

পবিত্র রমজান মাস উপলক্ষে ইসলামী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে নগরীর চাষাড়া বালুর মাঠ সংলগ্ন প্রেসক্লাব ভবনের সিমনুন রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির নায়েবে আমীর মাওলানা ইউসুফ আরশাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আল আমীন এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা মামুনুর রশিদ।

ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি মাওলানা ইউসুফ আরশাফ বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে কোরআন-সুন্নাহর আলোকে চলার অঙ্গীকার গ্রহণ করতে হবে। তিনি বলেন, একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে ইসলামী আদর্শের চর্চা অপরিহার্য।

সভাপতির বক্তব্যে মাওলানা মামুনুর রশিদ মহানগর শাখার সাংগঠনিক কার্যক্রম তুলে ধরে বলেন, নারায়ণগঞ্জে ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে বাংলাদেশ খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে। তিনি রমজানের শিক্ষা ব্যক্তি জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিএনপি, যুবদল, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, ব্যবসায়ী, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আয়োজকরা জানান, রমজান জুড়ে বিভিন্ন সামাজিক ও দাওয়াহমূলক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে তাদের।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর