বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লা থানা কৃষক  দলের কমিটি ঘোষণা সম্মেলনের মাধ্যমে ফতুল্লা থানা কৃষক  দলের সাংগঠনিক সম্পাদক হলেন  জহিরুল ইসলাম রবিন প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কুতুবপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আঃ মোতালেব রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসককে শুভেচ্ছা বৈষম্য হত্যা মামলার আসামি হানিফ দেওয়ান  গ্রেফতার উদ্ধার হলো ফেরি থেকে পদ্ধায় ডুবে যাওয়া বাসটি সাংবাদিক সাব্বিরের মায়ের ৫ তম মৃত্যুবার্ষিকি আজ দেশবাসী ও সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জামান মিয়া

নারায়ণগঞ্জের বন্দরে বিকাশ এজেন্টকে ফাঁকা গুলি ছুঁড়ে ২ লাখ ৯২ হাজার টাকা ছিনতাই

জনগণ বার্তা ডেস্ক / ১০৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

জনগন বার্তা : নারায়ণগঞ্জের বন্দরে বিকাশের এজেন্ট ব্যবসায়িকে ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্ক ছড়িয়ে তাঁর কাছে থাকা ২ লাখ ৯২ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

২২ ফেব্রুয়ারি রবিবার দুপুরে বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকার পাতাকাটা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার বিকাশ এজেন্ট রনি (৩৪) বন্দরের নবীগঞ্জ এলাকার মৃত রমজান আলীর ছেলে।

রনি জানান, সকালে বাসা থেকে অফিসে যাবার পথে লক্ষণখোলা পাতাকাটা স্ট্যান্ড এলাকায় আসা মাত্র দুইজন দুর্বৃত্ত আমার পথরোধ করে। একজন তাঁর বুকে পিস্তল ঠেকিয়ে ভয় দেখায় এবং সঙ্গে থাকা সবকিছু দিয়ে দিতে বলে। তিনি জোড়াজড়ি করলে একসময় তার কাছে থাকা ২ লাখ ৯২ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে তারা একটি মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়। যাবার সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে। এখনও এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।

 


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর