শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বন্দরে আলীনূরের ওপর হামলার অভিযোগের নিউজ করায় সাংবাদিককে পা কেটে ফেলার হুমকি সংরক্ষিত নারী আসনের মানুষের পাশে নূরে জান্নাতুল ফেরদৌস নারায়ণগঞ্জে ছাত্রদলের সেরা জুটি সিয়াম ও পিয়াস বুলবুল হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি অপপ্রচারকারীর বিরুদ্ধে বিএনপি নেতা তাশিক হক ওসমানের ফেসবুক পোস্ট ফতুল্লায় গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া পিস্তল উদ্ধার জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটি প্রকাশ আহ্বায়ক বাঁধন, সদস্য সচিব ইমন ফতুল্লা থানা কৃষক  দলের কমিটি ঘোষণা সম্মেলনের মাধ্যমে ফতুল্লা থানা কৃষক  দলের সাংগঠনিক সম্পাদক হলেন  জহিরুল ইসলাম রবিন প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কুতুবপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আঃ মোতালেব

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, লাখ টাকা জরিমানা

জনগণ বার্তা ডেস্ক / ১৫৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জে অনুমোদনহীন, অস্বাস্থ্যকর পরিবেশ ও বিভিন্ন নামে প্যাকেটজাতে সেমাই উৎপাদনের অভিযোগে র‍্যাব, জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করা হয়।

দীর্ঘদিন ধরে খোলা টয়লেটের পাশে তৈরি হচ্ছিল ঈদ উৎসবের অন্যতম উপাদান সেমাই। প্রশাসনের কাছে এমন গোপন খবর পৌঁছালে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের অভিযোগে দুটি কারখানায় অভিযান চালিয়ে এক লাখ পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

(২৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার) দুপুরে সদর উপজেলার ১৮ নং ওয়ার্ড, শহীদ নগর এলাকায় গ্রামীন ও আনন্দ নামে ২টি সেমাই কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ, র‍্যাব-১১-এর সিপিসি-১ স্কোয়াড কমান্ডার এএসপি আল মাসুদখান, এবং নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সুরাইয়া শামসুল নাহার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘গ্রামীণ সেমাই’ কারখানায় খোলা টয়লেটের পাশে সেমাই উৎপাদন এবং বৈধ অনুমোদন ছাড়াই বিএসটিআইয়ের সিল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং উৎপাদিত সেমাই জব্দ করা হয়। পাশাপাশি, ‘আনন্দ সেমাই’ কারখানার বিএসটিআই অনুমোদন থাকলেও নিয়মবহির্ভূতভাবে পণ্য প্যাকেটজাত করার অভিযোগে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ  বলেন, দীর্ঘদিন ধরে আমরা অভিযোগ পাচ্ছিলাম এখানে অস্বাস্থ্যকর ভাবে সেমাই উৎপাদন করা হয়, তাই আমরা এই অভিযান চালিয়েছি। এখানে দুইটি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপূর্ণ উৎপাদনের দায়ে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

র‍্যাব-১১-এর সিপিসি-১ স্কোয়াড কমান্ডার এএসপি আল মাসুদ খান বলেন, “ঈদকে সামনে রেখে অনেক অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার লোভের আশায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপূর্ণ প্রস্তুত করে থাকে। তাই আমরা এই অভিযানগুলো প্রতিনিয়ত এই ধরনের অভিযান পরিচালনা করে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে যাচ্ছি। ঈদে পর্যন্ত এই ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে।

 


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর