শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বন্দরে আলীনূরের ওপর হামলার অভিযোগের নিউজ করায় সাংবাদিককে পা কেটে ফেলার হুমকি সংরক্ষিত নারী আসনের মানুষের পাশে নূরে জান্নাতুল ফেরদৌস নারায়ণগঞ্জে ছাত্রদলের সেরা জুটি সিয়াম ও পিয়াস বুলবুল হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি অপপ্রচারকারীর বিরুদ্ধে বিএনপি নেতা তাশিক হক ওসমানের ফেসবুক পোস্ট ফতুল্লায় গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া পিস্তল উদ্ধার জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটি প্রকাশ আহ্বায়ক বাঁধন, সদস্য সচিব ইমন ফতুল্লা থানা কৃষক  দলের কমিটি ঘোষণা সম্মেলনের মাধ্যমে ফতুল্লা থানা কৃষক  দলের সাংগঠনিক সম্পাদক হলেন  জহিরুল ইসলাম রবিন প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কুতুবপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আঃ মোতালেব

মামুন মাহমুদকে জেলা পরিষদের প্রশাসক নির্বাচিত করায় তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিটু

জনগণ বার্তা ডেস্ক / ৮৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদকে জেলা পরিষদের প্রশাসক নির্বাচিত করায় তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন  ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু

‎রোববার (১৫ মার্চ) বিকেলে দেশের ৪২ জেলায় প্রশাসক নিয়োগের বিষয়টি জানায় প্রধানমন্ত্রীর কার্যালয়

‎নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

রোববার (১৫ মার্চ) বিকেলে দেশের ৪২ জেলায় প্রশাসক নিয়োগের বিষয়টি জানায় প্রধানমন্ত্রীর কার্যালয়।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক পদে দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করছেন মামুন মাহমুদ। এর আগে সদস্য সচিব হিসেবে জেলা বিএনপির নেতৃত্ব দেন তিনি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় অমানুষিক নির্যাতন ও জেল জুলুমে শিকার হন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন মামুন মাহমুদ। নির্বাচনে মনোনয়ন না দিলেও বিকল্প মূল্যায়ন হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মামুন মাহমুদকে দায়িত্ব দেয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সাধারণত জেলা পরিষদে নির্বাচিত চেয়ারম্যান দায়িত্ব পালন করেন। এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল ও কার্যকর হবে বলে আশা করছে সরকার।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর