শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বন্দরে আলীনূরের ওপর হামলার অভিযোগের নিউজ করায় সাংবাদিককে পা কেটে ফেলার হুমকি সংরক্ষিত নারী আসনের মানুষের পাশে নূরে জান্নাতুল ফেরদৌস নারায়ণগঞ্জে ছাত্রদলের সেরা জুটি সিয়াম ও পিয়াস বুলবুল হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি অপপ্রচারকারীর বিরুদ্ধে বিএনপি নেতা তাশিক হক ওসমানের ফেসবুক পোস্ট ফতুল্লায় গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া পিস্তল উদ্ধার জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটি প্রকাশ আহ্বায়ক বাঁধন, সদস্য সচিব ইমন ফতুল্লা থানা কৃষক  দলের কমিটি ঘোষণা সম্মেলনের মাধ্যমে ফতুল্লা থানা কৃষক  দলের সাংগঠনিক সম্পাদক হলেন  জহিরুল ইসলাম রবিন প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কুতুবপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আঃ মোতালেব

ফতুল্লায় স্কুলের ফ্যান খুলে পড়ে পাঁচ শিক্ষার্থী আহত

জনগণ বার্তা ডেস্ক / ৬৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় ক্লাস চলাকালীন সিলিং ফ্যান খুলে পড়ে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী প্রাঞ্জল ও জাহানারার নাম জানা গেছে, বাকিদের নাম তাৎক্ষণিক জানা যায়নি।

‎স্কুলটির শিক্ষক ও অভিভাবকরা জানান, বেলা সাড়ে ১১টায় ক্লাস চলাকালীন দ্বিতীয় শ্রেণির একটি কক্ষের সিলিং ফ্যান হঠাৎ করে খুলে নিচে পড়ে যায়। এ সময় প্রাঞ্জল ও জাহানারাসহ ওই ক্লসের পাঁচ শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে দুজনের মাথায় আঘাত লাগে। এ ঘটনায় স্কুলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর আহত শিক্ষার্থীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

‎আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থী ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি আবু জাফর বলেন, স্কুলের প্রধান শিক্ষকের আমন্ত্রণে স্কুলে এসেছিলাম। আসার পর এ ঘটনা ঘটে, কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। এ স্কুলের জন্য একটি নতুন ভবন নির্মাণ করা জরুরি।

স্কুলের প্রধান শিক্ষক মাহমুদা আহমেদ বলেন, ক্লাস চলাকালীন সিলিং ফ্যানটি খুলে পড়ে যায়। আসলে অনেক দিন ধরে স্কুলের ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। জরাজীর্ণ অবস্থার কারণে এ ঘটনা ঘটেছে। আমরা একটি নতুন ভবনের জন্য আবেদন করেছিলাম।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর