ফতুল্লার চাঁদনী হাউজে ঝুট নিয়ে সংঘর্ষের ঘটনায় , এনায়েত নগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন সাধারণ সম্পাদক জসীমউদ্দীন, ও ছাত্রদল নেতা আকাশ কে ফতুল্লা মডেল থানা পুলিশ গ্রেপ্তার করে।
ইতিমধ্যে সেই তিনজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
আর এই গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রানা।
বুধবার ১৫ ই এপ্রিল এক বিবৃতির মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান,
এসময় তিনি বলেন, মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে তাকে তাদেরকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যায় ভাবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় নেতা কর্মীরা অনেকটাই মর্মাহত হয়েছে। ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার জন্য রাজনৈতিক উদ্দেশ্যে ঘটনার সাথে জড়িত নয় তারপরও মিথ্যা মামলা ও গ্রেফতার করা হয়রানি করা হচ্ছে।
এসময় তিনি আরো বলেন, অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক। এমনকি সুষ্ঠ তদন্ত করে ঘটনার সাথে জড়িত প্রকৃত যে আসামী তাদেরকে গ্রেফতার করা হয় এবং তাদের যেন মুক্তি দেওয়া হয়।