শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বন্দরে আলীনূরের ওপর হামলার অভিযোগের নিউজ করায় সাংবাদিককে পা কেটে ফেলার হুমকি সংরক্ষিত নারী আসনের মানুষের পাশে নূরে জান্নাতুল ফেরদৌস নারায়ণগঞ্জে ছাত্রদলের সেরা জুটি সিয়াম ও পিয়াস বুলবুল হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি অপপ্রচারকারীর বিরুদ্ধে বিএনপি নেতা তাশিক হক ওসমানের ফেসবুক পোস্ট ফতুল্লায় গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া পিস্তল উদ্ধার জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটি প্রকাশ আহ্বায়ক বাঁধন, সদস্য সচিব ইমন ফতুল্লা থানা কৃষক  দলের কমিটি ঘোষণা সম্মেলনের মাধ্যমে ফতুল্লা থানা কৃষক  দলের সাংগঠনিক সম্পাদক হলেন  জহিরুল ইসলাম রবিন প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কুতুবপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আঃ মোতালেব

ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

জনগণ বার্তা ডেস্ক / ১০২ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

‎নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা রফিকুস সালেহীন নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়,  সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া এলাকার বাসিন্দা আব্দুর রহিম খানের ছেলে রফিকুস সালেহীন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আদালতে দায়ের করা মামলা নম্বর ৯১/২৬ বিদ্যমান রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে ফতুল্লা থানায় নিয়ে আসা হয় এবং পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রেরণ করা হয়েছে।

‎এ বিষয়ে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান বলেন, “পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”
<‎এদিকে, পুলিশের এমন তৎপরতায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর