ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আর এই ঈদকে সামনে রেখে দেশবাসী এবং নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ কে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক যুগের চিন্তা পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম নুরু
এক বার্তায় তিনি বলেন, দেশবাশী ও আমার নারায়ণগঞ্জ বাসীকে পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। মাসব্যাপী সিয়াম সাধনার পর এই আনন্দঘন উৎসব আপনার ও আপনার পরিবারের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও খুশির বার্তা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের জীবন। ঈদ মোবারক!