ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আর এই ঈদকে সামনে রেখে দেশবাসী এবং নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ ও ফতুল্লাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লা থানা যুবদল নেতা কায়েস আহম্মেদ পল্লব।
এক বার্তায় তিনি বলেন, দেশবাশী ও আমার নারায়ণগঞ্জের ফতুল্লা থানাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। মাসব্যাপী সিয়াম সাধনার পর এই আনন্দঘন উৎসব আপনার ও আপনার পরিবারের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও খুশির বার্তা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের জীবন। ঈদ মোবারক!