নারায়ণগঞ্জ জেলায় তিন থানার অফিসার ইনচার্জ (ওসি) রদবদল করা হয়েছে। রদবদলকৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, ফতুল্লা মডেল থানার ওসি মো. আব্দুল মান্নানকে সদর মডেল থানার ওসি হিসেবে আনা হয়েছে। ডিবি (সদর জোন) ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম ফতুল্লা মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করবেন লাইনওয়ার পুলিশ অফিসে কর্মরত মোহাম্মদ এমদাদুল হক।
বুধবার (৮ এপ্রিল) জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আদেশে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কর্মকর্তারা উল্লেখিত থানায় দায়িত্ব পালন করবেন।
এর আগে সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হালিম ও মো. আব্দুল বারিককে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।