শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসককে শুভেচ্ছা বৈষম্য হত্যা মামলার আসামি হানিফ দেওয়ান  গ্রেফতার উদ্ধার হলো ফেরি থেকে পদ্ধায় ডুবে যাওয়া বাসটি সাংবাদিক সাব্বিরের মায়ের ৫ তম মৃত্যুবার্ষিকি আজ দেশবাসী ও সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জামান মিয়া দেশবাসী ও সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সালাউদ্দিন রানা দেশবাসী ও সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা রুবেল হোসেন দেশবাসী ও সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সিদ্দিকুর রহমান উজ্জ্বল এনায়েত নগর ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন করোনা যোদ্ধা রোজিনা মেম্বার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভুমি কর্মকর্তা মোতালেব

তিনদিনে মেডিকেল কলেজের জন্য ৫০ কোটি টাকার অফার পেয়েছি: আমির হামজা

জনগণ বার্তা ডেস্ক / ১০৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

জনগণ বার্তা

ইসলামি বক্তা কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা জানিয়েছেন, মাত্র তিন দিনের মধ্যে শুধুমাত্র কুষ্টিয়া মেডিক্যাল কলেজের জন্য তার কাছে প্রায় ৫০ কোটি টাকার প্রস্তাব এসেছে। তবে এই প্রস্তাব তিনি নাকচ করেছেন এবং বলেছেন, আল্লাহ ছাড়া কেউ এ বিষয়ে জানতে পারবে না। তিনি বলেন, “৫০ কোটি কেন, ১০০ কোটি, এমনকি পুরো কুষ্টিয়াকে লিখে দিলেও আমি আমার অবস্থান থেকে একচুলও সরে যাব না।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় এসব কথা বলেন তিনি।

আমির হামজা আরও বলেন, “আমার নাম ব্যবহার করে কেউ কিছু করতে চাইলে, সেটা আমি জানতে পারলে প্রতিকার নেব। জায়েজ ছাড়া কোনো নাজায়েজ পথে যেতে চাই না। আমাদের লক্ষ্য সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া।

তিনি সভায় উপস্থিতদের উদ্দেশে বলেন, “সব অন্যায় ও হারাম কাজ বাদ দিয়ে অন্তত বৈধ পথে চলতে থাকুন। একজন মানুষের জীবনে খুব বেশি কিছু লাগে না। যারা অল্পতেই সন্তুষ্ট, তাদের জন্য জীবন সহজ। যারা খুব বেশি চায়, তাদের জন্য এই জায়গা নয়, অন্যত্র করার সুযোগ আছে।”

সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেন, কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও কমিটির সদস্যরা।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর