বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসককে শুভেচ্ছা বৈষম্য হত্যা মামলার আসামি হানিফ দেওয়ান  গ্রেফতার উদ্ধার হলো ফেরি থেকে পদ্ধায় ডুবে যাওয়া বাসটি সাংবাদিক সাব্বিরের মায়ের ৫ তম মৃত্যুবার্ষিকি আজ দেশবাসী ও সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জামান মিয়া দেশবাসী ও সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সালাউদ্দিন রানা দেশবাসী ও সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা রুবেল হোসেন দেশবাসী ও সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সিদ্দিকুর রহমান উজ্জ্বল এনায়েত নগর ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন করোনা যোদ্ধা রোজিনা মেম্বার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভুমি কর্মকর্তা মোতালেব

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসকের দায়িত্ব নিলেন এড. সাখাওয়াত

জনগণ বার্তা ডেস্ক / ৭৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

জনগণ বার্তা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিন এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।একই প্রজ্ঞাপনে দেশের আরো পাঁচটি সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগের তথ্য জানানো হয়।

গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দেন তিনি। এর মধ্য দিয়ে প্রশাসক হিসেবে তার দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়। দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সাথে কথা বলেন নবনিযুক্ত প্রশাসক। তিনি বলেন, নারায়ণগঞ্জ বর্তমানে অত্যন্ত সমস্যা কবলিত একটি মহানগরী। এখানে রাস্তাঘাট একেবারে ভাঙাচোরা। যানজট এত বেশি যে ঢাকাতেও এত যানজট নেই। তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ এখন যেন একটি অটোরিকশার শহরে পরিণত হয়েছে। মানুষ কোথাও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। স্বাস্থ্যগত অবস্থাও খুব খারাপ পর্যায়ে পৌঁছেছে। অগ্রাধিকার প্রসঙ্গে সাখাওয়াত হোসেন খান বলেন, প্রথমেই ভাঙা রাস্তাঘাট মেরামত, ধুলাবালি থেকে নগরবাসীকে রক্ষা করা, হকার ও অটোরিকশা নিয়ন্ত্রণ এবং যানজট সমস্যার সমাধানকে আমি অগ্রাধিকার দেব। এজন্য আমি ৫০ থেকে ৬০ দিনের একটি কর্মসূচি হাতে নেব। এই সময়ের মধ্যেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব, ইনশাআল্লাহ। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন। আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করার চেষ্টা করব।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর