বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লা থানা কৃষক  দলের কমিটি ঘোষণা সম্মেলনের মাধ্যমে ফতুল্লা থানা কৃষক  দলের সাংগঠনিক সম্পাদক হলেন  জহিরুল ইসলাম রবিন প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কুতুবপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আঃ মোতালেব রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসককে শুভেচ্ছা বৈষম্য হত্যা মামলার আসামি হানিফ দেওয়ান  গ্রেফতার উদ্ধার হলো ফেরি থেকে পদ্ধায় ডুবে যাওয়া বাসটি সাংবাদিক সাব্বিরের মায়ের ৫ তম মৃত্যুবার্ষিকি আজ দেশবাসী ও সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জামান মিয়া

৯৯৯-এ কল দিয়ে মাদক ও দেহ ব্যবসায়ীকে পুলিশে দিল জনতা

জনগণ বার্তা ডেস্ক / ১১৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

জনগণ বার্তা

রূপগঞ্জে উপজেলার হাটাব আতলাশপুর এলাকায় মুদির ব্যবসার আড়ালে মাদক ও দেহ ব্যবসার অভিযোগে আনোয়ার হোসেন (৪৮) নামে এক মুদি ব্যবসায়ীকে আটক করে এলাকাবাসী। পরে জরুরী সেবা ৯৯৯-এ কল দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার হাটাব আতলাশপুর এলাকায় ঘটে এ ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, হাটাব আতলাশপুর এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন (৪৮) নিজের মুদির দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ও অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলেন। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে পুরো এলাকার মানুষ। গতকাল মঙ্গলবার সকালে ওই মুদি দোকানে এক নারীসহ আনোয়ার হোসেনকে আটক করে এলাকাবাসী। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আনোয়ারকে থানায় নিয়ে আসে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (‎ওসি) সবজেল হোসেন ‎বলেন, এলাকাবাসী আনোয়ার হোসেন নামে একজনকে মাদক সহ আটক করে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর