বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লা থানা কৃষক  দলের কমিটি ঘোষণা সম্মেলনের মাধ্যমে ফতুল্লা থানা কৃষক  দলের সাংগঠনিক সম্পাদক হলেন  জহিরুল ইসলাম রবিন প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কুতুবপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আঃ মোতালেব রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসককে শুভেচ্ছা বৈষম্য হত্যা মামলার আসামি হানিফ দেওয়ান  গ্রেফতার উদ্ধার হলো ফেরি থেকে পদ্ধায় ডুবে যাওয়া বাসটি সাংবাদিক সাব্বিরের মায়ের ৫ তম মৃত্যুবার্ষিকি আজ দেশবাসী ও সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জামান মিয়া

সোনারগাঁয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান

জনগণ বার্তা ডেস্ক / ১০৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

জনগণ বার্তা

সোনারগাঁ উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার মোগরাপাড়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান ও কাঁচপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম। এসময় অভিযানে উচ্চ শব্দ সৃষ্টি করার অপরাধে পৃথকভাবে দুটি যানবাহনকে ১হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সোনারগাঁ থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন। এসময় পরিবেশ সুরক্ষায় এবং শব্দদূষণ রোধে সকল প্রকার যানবাহন চালককে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। সেই সাথে ভবিষ্যতে কেউ এই ধরনের আইন লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর