বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লা থানা কৃষক  দলের কমিটি ঘোষণা সম্মেলনের মাধ্যমে ফতুল্লা থানা কৃষক  দলের সাংগঠনিক সম্পাদক হলেন  জহিরুল ইসলাম রবিন প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কুতুবপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আঃ মোতালেব রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসককে শুভেচ্ছা বৈষম্য হত্যা মামলার আসামি হানিফ দেওয়ান  গ্রেফতার উদ্ধার হলো ফেরি থেকে পদ্ধায় ডুবে যাওয়া বাসটি সাংবাদিক সাব্বিরের মায়ের ৫ তম মৃত্যুবার্ষিকি আজ দেশবাসী ও সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জামান মিয়া

সোনারগাঁয়ে বাজার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত

জনগণ বার্তা ডেস্ক / ১১৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

জনগণ বার্তা

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ২ ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।  গতকাল মঙ্গলবার দুপরে উপজেলার আনন্দ বাজার হাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি (কাঁচপুর রাজস্ব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম আদায়, মূল্যতালিকা সংরক্ষণ না করা এবং ফুটপাতে অবৈধভাবে দোকান সম্প্রসারণ করে জনচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে অভিযান চালানো হয়। কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ (‘১) (ক) ও (ঙ) -এর সংশ্লিষ্ট ধারায় ২টি পৃথক মামলায় ২ জন ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা অর্থদ- করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের অভিযান টের পেয়ে বেশকিছু দোকানদার দোকান বন্ধ করে সটকে পড়েন। সহকারী কমিশনার ভূমি (কাঁচপুর রাজস্ব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম জানান, রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান চলাকালে কৃষি বিপণন কর্মকর্তা ইবনুল ইসলামসহ আইন-শৃঙ্খলা রক্ষার্থে সোনারগাঁ থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর