শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বৈষম্য হত্যা মামলার আসামি হানিফ দেওয়ান  গ্রেফতার উদ্ধার হলো ফেরি থেকে পদ্ধায় ডুবে যাওয়া বাসটি সাংবাদিক সাব্বিরের মায়ের ৫ তম মৃত্যুবার্ষিকি আজ দেশবাসী ও সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জামান মিয়া দেশবাসী ও সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সালাউদ্দিন রানা দেশবাসী ও সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা রুবেল হোসেন দেশবাসী ও সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সিদ্দিকুর রহমান উজ্জ্বল এনায়েত নগর ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন করোনা যোদ্ধা রোজিনা মেম্বার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভুমি কর্মকর্তা মোতালেব পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজেদুল ইসলাম মাজু

রূপগঞ্জে ৪ ঘর পুড়ে ছাই

জনগণ বার্তা ডেস্ক / ৮৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

জনগণ বার্তা

রূপগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকা-ে কয়েকটি পরিবারের চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।অগ্নিকা-ে দুইটা কাঁচা ঘর ও দুইটা সেমি পাকা ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।আগুনের তীব্রতায় ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, শস্য ও বিভিন্ন গৃহস্থালী সরঞ্জাম সহ প্রায় ছয় লক্ষ টাকার মালামাল পুড়ে যায়। শুক্রবার রাত সাতটার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত্র আটটার পর আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাত আনুমানিক পৌনে ৭টার দিকে উপজেলার ভোলাবো গ্রামের আব্দুস সাত্তার মিয়ার বাড়িতে হঠাৎ বৈদ্যুতিক স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা তীব্রগতিতে ছড়াতে থাকে। এ সময় আশেপাশের আরো কয়েকটি পরিবারের ঘরসহ মোট চারটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তীব্রতার কারণে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। খবর পেয়ে কাঞ্চন নদী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর রাত ৮ টার পর আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে। কাঞ্চন নদী ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মাহফুজার রহমান বলেন,খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কাঞ্চন নদী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকা-ে দুইটা কাঁচা ঘর ও দুইটা সেমি পাকা ঘর পুড়ে ছাই হয়ে যায়।আসবাবপত্র, কাপড়-চোপড়, শস্য ও বিভিন্ন গৃহস্থালী সরঞ্জাম সহ প্রায় ছয় লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। দ্রুত পদক্ষেপ নেওয়ায় আরও প্রায় ১০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর