শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বৈষম্য হত্যা মামলার আসামি হানিফ দেওয়ান  গ্রেফতার উদ্ধার হলো ফেরি থেকে পদ্ধায় ডুবে যাওয়া বাসটি সাংবাদিক সাব্বিরের মায়ের ৫ তম মৃত্যুবার্ষিকি আজ দেশবাসী ও সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জামান মিয়া দেশবাসী ও সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সালাউদ্দিন রানা দেশবাসী ও সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা রুবেল হোসেন দেশবাসী ও সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সিদ্দিকুর রহমান উজ্জ্বল এনায়েত নগর ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন করোনা যোদ্ধা রোজিনা মেম্বার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভুমি কর্মকর্তা মোতালেব পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজেদুল ইসলাম মাজু

রূপগঞ্জে গণধর্ষণের শিকার শিশু

জনগণ বার্তা ডেস্ক / ৬৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

জনগণ বার্তা
রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার নরাবোরটেক এলাকায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ছানায়োর ও নুরু (৫০) নামে দুই প্রবীণের বিরুদ্ধে। তারা সবাই একই এলাকারবাসীন্দা। সম্প্রতি উপজেলার কাঞ্চন পৌরসভার নরাবোরটেক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ধর্ষকরা তাদের দলবল নিয়ে বিষয়টি ধামাচাপা দিতে ভুক্তভোগী শিশুটির পরিবাবকে চাপ দিচ্ছে এবং টাকার বিনিময়ে ধামাচাপা দিতে চেষ্টা চালাচ্ছে। ভুক্তভোগী শিশুর বাবা নবী হোসেন বলেন, ঘটনার পর শিশুটি মানসিকভাবে ভেঙে পড়েছে এবং শারীরিক ভাবে খুবই দুর্বল হয়ে পরেছে। এ ঘটনায় কিছু অসাধু ব্যক্তি টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা করতে চাপ দিছে। এতে ন্যায়বিচার বাঁধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের এবং চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ছানায়োর ও নুরুকে দ্রুত পুলিশ হেফাজতে নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। পাশাপাশি যারা অর্থের বিনিময়ে এমন জঘন্য অপরাধের ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তাদেরও আইনের আওতায় আনা প্রয়োজন। অন্যথায় এলাকায় এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটার আশংকা রয়েছে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, “এ বিষয়ে আমরা কোনো লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর