বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লা থানা কৃষক  দলের কমিটি ঘোষণা সম্মেলনের মাধ্যমে ফতুল্লা থানা কৃষক  দলের সাংগঠনিক সম্পাদক হলেন  জহিরুল ইসলাম রবিন প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কুতুবপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আঃ মোতালেব রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসককে শুভেচ্ছা বৈষম্য হত্যা মামলার আসামি হানিফ দেওয়ান  গ্রেফতার উদ্ধার হলো ফেরি থেকে পদ্ধায় ডুবে যাওয়া বাসটি সাংবাদিক সাব্বিরের মায়ের ৫ তম মৃত্যুবার্ষিকি আজ দেশবাসী ও সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জামান মিয়া

বন্দরে একজনকে পিটিয়ে হত্যা

জনগণ বার্তা ডেস্ক / ১২৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

জনগণ বার্তা

বন্দরে দু’পক্ষের সংঘর্ষে দুলাল মিয়া(৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত দুলাল ওই এলাকার জসিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও পেশায় মাছ ব্যবসায়ী। গত মঙ্গলবার রাতে বন্দর উপজেলার কেওডালা ওভারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের ছেলে ওসমান গনি জানান, বাড়ি সীমানা প্রাচীর বেয়ে প্রতিবেশী সাজিত এসে তাকে পিঠে থাপ্পর দেয় সেও দুষ্টমি করে থাপ্পর দিলে সাজিত তার পরিবারকে মারাধরের কথা জানালে ওসমান গনিকে সাজিতের পরিবারের লোকজন এসে মারধর শুরু করে। এসময় ছেলে বাঁচাতে গেলে দুলাল মিয়াকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে চলে যায়। পরে দুলালকে উদ্ধার করে প্রথমে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বন্দর থানার বন্দর থানার ওসি গোলাম মোর্শেদ আশরাফ উদ্দিন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে দুলালকে পিটালে তাকে আহত অবস্থায় হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। এদিকে রাতেই সাজিতের বাড়ির লোকজন পালিয়ে গেছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর