শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বৈষম্য হত্যা মামলার আসামি হানিফ দেওয়ান  গ্রেফতার উদ্ধার হলো ফেরি থেকে পদ্ধায় ডুবে যাওয়া বাসটি সাংবাদিক সাব্বিরের মায়ের ৫ তম মৃত্যুবার্ষিকি আজ দেশবাসী ও সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জামান মিয়া দেশবাসী ও সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সালাউদ্দিন রানা দেশবাসী ও সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা রুবেল হোসেন দেশবাসী ও সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সিদ্দিকুর রহমান উজ্জ্বল এনায়েত নগর ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন করোনা যোদ্ধা রোজিনা মেম্বার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভুমি কর্মকর্তা মোতালেব পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজেদুল ইসলাম মাজু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় অভিযান চালিয়ে মাদকসহ ১৭ জন গ্রেপ্তার

জনগণ বার্তা ডেস্ক / ১০৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ১০০ পুড়িয়া হেরোইন ও ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে । সোমবার (২৩ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন মামলায় মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো — মিজমিজি পাগলাবাড়ীর রহিমা বেগম (৫০), উত্তর সানারপাড়ের মনির হোসেন (৪০), ফতুল্লার নাজমুল ইসলাম (৩০) ও ইউসুফ মিয়া (৩৫), গোদনাইল মাঝিপাড়ার জামাল (৪৫), মিজমিজি বাতেনপাড়ার জাকির হোসেন (৪২), সুমিলপাড়ার মুজাহিদ হোসেন (২৮), মিজমিজি দক্ষিণপাড়ার হাজী মোবারক হোসেন (৬৫), রসুলবাগের মানিক মিয়া (৩০), বার্মাশীলের আরাফাত (২২), মাঝিপাড়ার শুভ (৩০) ও আকাশ (২৯), মিজমিজি তালতলার আব্দুল মোতালিব (৭৩), মিজমিজি সিআইখোলার কবির (২৮) এবং অন্যান্য মামলায় আরও তিনজন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনটি মাদক মামলায় পাঁচজন, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি এবং চুরি ও ছিনতাইয়ের আসামিরা রয়েছেন। সবাইকে আদালতে পাঠানো হয়েছে।

 

এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ আব্দুল বারিক এশিয়া পোস্টকে জানান গত কাল সন্ধ্যা ৭ টা থেকে আজ সকাল ৬ টা পর্যন্ত ১২ ঘন্টার অভিযান পরিচালোনা করা হয়। বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামি এবং হেরোইন, মাদক ব্যবসায়ীদের মধ্যে সক্রিয় অপরাধীদের সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর