শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বৈষম্য হত্যা মামলার আসামি হানিফ দেওয়ান  গ্রেফতার উদ্ধার হলো ফেরি থেকে পদ্ধায় ডুবে যাওয়া বাসটি সাংবাদিক সাব্বিরের মায়ের ৫ তম মৃত্যুবার্ষিকি আজ দেশবাসী ও সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জামান মিয়া দেশবাসী ও সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সালাউদ্দিন রানা দেশবাসী ও সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা রুবেল হোসেন দেশবাসী ও সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সিদ্দিকুর রহমান উজ্জ্বল এনায়েত নগর ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন করোনা যোদ্ধা রোজিনা মেম্বার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভুমি কর্মকর্তা মোতালেব পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজেদুল ইসলাম মাজু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্রেনের তার ছিড়ে দুই শ্রমিক নিহত

জনগণ বার্তা ডেস্ক / ৬৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ক্রেনের তার ছিড়ে দুই শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে। আজ ১ মার্চ (রবিবার) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার ট্রাইকম ঘাটে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ট্রাইকম গ্রুপের মালামাল আনলোডের জন্য একটি ঘাট রয়েছে। ঘাটটির মালিক কাজল ঘোষ নামে এক ব্যবসায়ীর।

রবিবার সন্ধ্যা ৬টার দিকে ক্রেন চালক আমিনুল ইসলাম জাহাজ থেকে ক্রেন দিয়ে গম আনলোড করছিলেন। এসময় ক্রেনের নিচে কাজ করছিলেন তিন জন শ্রমিক। ওইসময় নিচে কাজ করার সময় ক্রেনের তার ছিড়ে গ্রাফ পড়ে ঘটনাস্থলেই আলামিন নামে একজন সাথে সাথেই নিহত হয়। এসময় আরেক আলামিনকে অন্য শ্রমিকরা হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়। এঘটনায় মিশু, নামে আরেক শ্রমিক গুরুতর আহত হয়েছে।

নিহতরা হলেন, সিরাজগঞ্জ জেলার তারাজ থানার নৌখাদা এলাকার রতন মিয়া ছেলে আলামিন (৩২) ও একই থানার নাদোর সহিদপুর এলাকার সুটকা মিয়ার ছেলে আমিন মিয়া (২৬)।

ঘাটটির সরদার, মোহাম্মদ ওমর ফারুক বলেন, ক্রেনের গ্রাফ পড়ে দুজন শ্রমিক নিহত হয়েছে। আমি তাদের সঙ্গে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

এ সময় রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই সাদেকুর রহমান জানান, আমরা ঘটনাস্থলে এসে শুনেছি ক্রেনের তার ছিড়ে দুইজন নিহত হয়েছে। বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি।

 


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর