শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বৈষম্য হত্যা মামলার আসামি হানিফ দেওয়ান  গ্রেফতার উদ্ধার হলো ফেরি থেকে পদ্ধায় ডুবে যাওয়া বাসটি সাংবাদিক সাব্বিরের মায়ের ৫ তম মৃত্যুবার্ষিকি আজ দেশবাসী ও সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জামান মিয়া দেশবাসী ও সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সালাউদ্দিন রানা দেশবাসী ও সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা রুবেল হোসেন দেশবাসী ও সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সিদ্দিকুর রহমান উজ্জ্বল এনায়েত নগর ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন করোনা যোদ্ধা রোজিনা মেম্বার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভুমি কর্মকর্তা মোতালেব পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজেদুল ইসলাম মাজু

ডেটিং অ্যাপের ফাঁদে অপহরণ, র‍্যাবের অভিযানে উদ্ধার গ্রেপ্তার পাঁচ

জনগণ বার্তা ডেস্ক / ৯৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

 

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা থেকে অপহৃত একজন কিশোরকে উদ্ধার করেছে র‌্যাব-১১। একই সঙ্গে হানি ট্র্যাপ চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩০ মিনিটে র‌্যাব-১১-এর সদর কোম্পানি চরধলেশ্বরীর একটি ভুট্টা ক্ষেতে অভিযান চালিয়ে কিশোরকে উদ্ধার করে এবং ৫ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো — মোঃ আকাশ (২৪) সে সালেহনগর, বন্দর থাকে, মোঃ সিয়াম (২২), বন্দর আমিন আবাসিক এলাকায় থাকে, মোঃ ফয়সাল (২৮), সৈয়দপুর, নারায়ণগঞ্জ সদরে বসবাস করে, সঞ্জয় শীল (২০), বাবুপাড়া, বন্দরের বাসিন্দা এবং মোঃ বায়েজিদ (২৩), কদমতলি, সিদ্ধিরগঞ্জ থাকে।

র‍্যাব জানায়, ঘটনার সূত্রপাত প্রায় এক মাস আগে। ঢাকার আজিমপুরের ওই কিশোর স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ে, ‘টেন টেন’ ডেটিং অ্যাপে “ইনায়া শেখ” নামের একটি আইডির সঙ্গে পরিচিত হয়। পরিচয় একসময় প্রেমের সম্পর্কে রূপ নেয় এবং দেখা করার প্রলোভন দেওয়া হয়।

পরবর্তীতে গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় কিশোর বন্দর থানার চরধলেশ্বরী এলাকায় পৌঁছায়। সেখানে ৯ থেকে ১০ জন তাকে জোর করে কাছের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে যায়, মারধর করে এবং সব মূল্যবান জিনিসপত্র কেড়ে নেয়। এরপর তার ফোন থেকেই পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবার পরিস্থিতি সামলাতে বিকাশে ৪,৫০০ টাকা পাঠায় এবং বন্দর থানায় মামলা করে।

র‍্যাব-১১ সহকারী পরিচালক ক্যাপ্টেন মো: রওনক এরফান খান বলেন, প্রযুক্তির মাধ্যমে আমরা আসামিদের অবস্থান সনাক্ত করি এবং তাদেরকে গ্রেপ্তার করি। আসামিদের পরবর্তী আইনি কার্যক্রমের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

 


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর