বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লা থানা কৃষক  দলের কমিটি ঘোষণা সম্মেলনের মাধ্যমে ফতুল্লা থানা কৃষক  দলের সাংগঠনিক সম্পাদক হলেন  জহিরুল ইসলাম রবিন প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কুতুবপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আঃ মোতালেব রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসককে শুভেচ্ছা বৈষম্য হত্যা মামলার আসামি হানিফ দেওয়ান  গ্রেফতার উদ্ধার হলো ফেরি থেকে পদ্ধায় ডুবে যাওয়া বাসটি সাংবাদিক সাব্বিরের মায়ের ৫ তম মৃত্যুবার্ষিকি আজ দেশবাসী ও সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জামান মিয়া

জামিন পেলেন গায়ক নোবেল

জনগণ বার্তা ডেস্ক / ১২৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

জনগণ বার্তা

সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেল জামিনে মুক্তি পেয়েছেন।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ শুনানি শেষে আপোসের শর্তে তার জামিন মঞ্জুর করেন। এর আগেও নোবেলের বিরুদ্ধে  একাধিক মামলা রয়েছে। ২০২৫ সালের ১৯ মে ধর্ষণ ও মারধরের অভিযোগে ডেমরা থানায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে ওই মামলার বাদীকে কারাগারে বিয়ে করার পাঁচ দিন পর নোবেল জামিনে মুক্তি পান।

আনাননিয়া শবনম রোজ নামে এক নারী গত বছরের ১৩ আগস্ট নোবেলের বিরুদ্ধে আদালতে মামলা করেন। চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার অন্য আসামিরা হলেন- নোবেলের স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, তার মা নাজমা হোসেন এবং তার সহকারী মুনেম শাহ সৌমিক।বিয়ের প্রলোভন দেখিয়ে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে দায়ের করা মামলায় জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।
মামলায় অভিযোগ করা হয়েছে, রোজের সঙ্গে দুই পরিবারের সমঝোতার ভিত্তিতে বাগদান সম্পন্ন হলেও পরবর্তীতে নোবেল তাকে স্টুডিওতে আটকে রেখে জোরপূর্বক শারীরিক সম্পর্কের চেষ্টা করেন। সম্মতি না দেয়ায় তিনি রোজকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং মোবাইল ফোনে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন। একই সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী থেকে ১৩ লাখ টাকার বেশি আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর