শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বৈষম্য হত্যা মামলার আসামি হানিফ দেওয়ান  গ্রেফতার উদ্ধার হলো ফেরি থেকে পদ্ধায় ডুবে যাওয়া বাসটি সাংবাদিক সাব্বিরের মায়ের ৫ তম মৃত্যুবার্ষিকি আজ দেশবাসী ও সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জামান মিয়া দেশবাসী ও সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সালাউদ্দিন রানা দেশবাসী ও সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা রুবেল হোসেন দেশবাসী ও সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সিদ্দিকুর রহমান উজ্জ্বল এনায়েত নগর ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন করোনা যোদ্ধা রোজিনা মেম্বার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভুমি কর্মকর্তা মোতালেব পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজেদুল ইসলাম মাজু

চাঁদা নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ

জনগণ বার্তা ডেস্ক / ৯০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

জনগণ বার্তা

সোনারগাঁ পৌর এলাকায় চাঁদার টাকা না পেয়ে বিএনপির দু’গ্রুপে হামলার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, আব্দুর রহিমের নির্দেশে ২০ থেকে ২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা চাপাতি, চাইনিজ কুড়াল, ছুরি, সাবল ও হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা করে। স্থানীয় লোকজন এগিয়ে এসে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। হামলায় গুরুতর আহত হন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু সাঈদ ও পৌর শ্রমিক দলের সভাপতি আবুল হোসেন। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।এ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র সোনারগাঁও পৌরসভার সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত আবু সাঈদের স্ত্রী কাজল রেখা বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা আহতদের সঙ্গে থাকা ২ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পাশাপাশি গতকাল ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল এবং নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে হত্যার হুমকি দেয়া হয় বলেও অভিযোগে বলা হয়। ভুক্তভোগীদের দাবি, তারাও দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং ব্যবসায়িকভাবে ড্রেজার ও বালি ভরাটের কাজ করে আসছেন। তাদের অভিযোগ, সম্প্রতি ‘নব্য’ কিছু কর্মী প্রভাব খাটিয়ে নিয়মিত চাঁদা দাবি করছে। মামলায় অভিযুক্তরা হলেন, আব্দুর রাহিম (৬০), মো. ইব্রাহিম (২৬), ইস্রাফিল (২৪), মো. নজরুল ইসলাম (৩৬), রায়হান (২০), মো. রোমান (২৪), ইমাম হাসান (২৩), মো. সোহাগ (২২) ও মো. সিয়াম (২০)। তারা সোনারগাঁ থানাধীন বিভিন্ন এলাকার বাসিন্দা। এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রহিম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি এর কিছুই জানি না।’ সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর