বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লা থানা কৃষক  দলের কমিটি ঘোষণা সম্মেলনের মাধ্যমে ফতুল্লা থানা কৃষক  দলের সাংগঠনিক সম্পাদক হলেন  জহিরুল ইসলাম রবিন প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কুতুবপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আঃ মোতালেব রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসককে শুভেচ্ছা বৈষম্য হত্যা মামলার আসামি হানিফ দেওয়ান  গ্রেফতার উদ্ধার হলো ফেরি থেকে পদ্ধায় ডুবে যাওয়া বাসটি সাংবাদিক সাব্বিরের মায়ের ৫ তম মৃত্যুবার্ষিকি আজ দেশবাসী ও সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জামান মিয়া

শেখ হাসিনাসহ ৬ আসামিকে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

জনগণ বার্তা ডেস্ক / ১৩১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

জনগন বার্তা: ২০১৬ সালে ঢাকার কল্যাণপুরে জাহাজবাড়িতে ইসলামি মনোভাবাপন্ন ৯ তরুণকে ‘জঙ্গি নাটক সাজিয়ে’ হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

‎বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ রোববার এ আদেশ দিয়েছেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এ মামলার পরবর্তী শুনানির দিন আগামী ৮ মার্চ ধার্য করা হয়েছে।

‎মামলাটির আট আসামির মধ্যে ছয়জন পলাতক। তাঁরা হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলাম, সাবেক যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় ও সাবেক যুগ্ম কমিশনার মো. আবদুল বাতেন। পলাতক এই ছয় আসামিকে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

অপর দুই আসামি সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর